দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের জ্বালানি স্থাপনায় হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্রকে ‘অচল’ করে দেওয়ার হুমকি দিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি।
মঙ্গলবার আইআরজিসির শীর্ষ কর্মকর্তা ও এক্সপেডিয়েন্সি ডিসসার্নমেন্ট কাউন্সিলের সদস্য মহসেন রেজায়ি বলেন, মার্কিন সামরিক বাহিনী যদি ইরানের অবকাঠামোতে হামলা চালায়, তবে তেহরান পাল্টা কঠোর জবাব দেবে এবং আরব উপসাগরে থাকা মার্কিন জাহাজগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
এর আগে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ জানায়, দেশটির ইসফাহান অঞ্চলে গ্যাস প্রশাসন ভবন ও একটি গ্যাস চাপ নিয়ন্ত্রণ কেন্দ্রসহ কয়েকটি জ্বালানি স্থাপনায় হামলা হয়েছে। এতে কিছু স্থাপনা আংশিক ক্ষতিগ্রস্ত হলেও গ্যাস সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটেনি বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খোররামশাহর এলাকায় একটি গ্যাস পাইপলাইনেও আঘাত হানা হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি থেকে সরে এসে আলোচনার জন্য সাময়িক বিরতির ঘোষণা দেন। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসান নিয়ে কোনো আলোচনা চলছে না।
এমএস/